মরু প্রান্তর
মন ছুটে যায় প্রিয়তমার সেই মরু প্রান্তরে
Friday, November 1, 2019
Monday, July 16, 2018
ইসলামিক কবিতা-১
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ
মধুর তোমার নাম ৷
 
অশেষ তোমার গান,
মধুর তোমার নাম ৷
 
দৃষ্টি দিলে দেখার লাগি,
কর্ণ দিলে শোনার লাগি-
তোমার প্রেমের গান ৷
 
তোমার নামের মধু মাখা,
এ হৃদয়ে আছে রাখা ৷
প্রতি ক্ষণে, এ জীবনে-
তোমায় প্রয়োজন ৷
 
যা দেখি এই ধরাতে, সবই তোমার দান,
তুমি রহিম, তুমি করিম, তুমি মেহেরবান ৷
 
তুমি দিলে বিশাল আকাশ,
বইয়ে দিলে শীতল বাতাস ৷
আহার দিলে, পোশাক দিলে,
সবই তোমার দান ৷
 
তোমার গানে মজা খুঁজি,
তোমার নামের মজা বুঝি
তোমার নামে, তোমার গানে
মধু বহমান ৷
 
কবুল কর মনের আশা,
তোমার জন্য ভালবাসা ৷
মরণকালে, আমার গলে-
দিও তোমার গান ৷
Wednesday, June 20, 2018
বাগেরহাটের আঞ্চলিক কবিতা-১
- নাজমুল ইসলাম
আমাগো বাড়ি বাগেরাটে
শান্তি আচে আটে-মাটে-
সব জাগাতি আসা যাআয়
মজা লাগবেনে গাচের ছায়ায়
আসি-ঠাট্টা কতা-বাত্তেরায়
আমাগো সুমায় কাটে-
বষষা হলি মাটে আইসে
খালি গায় কাদায় বইসে
ফুটবল এটটা আনলি শ্যাষে
সবাই মিলে ছোটে-
ষাইটগুম্বুজি দুতচা খাতি
ইচ্চে অরে পেত্তেকদিন জাতি
মাজে-মদ্দি যাই নাতি
চোটো দিগির গাটে-
সুমায় পালি শুক্কুরবারে
বন্দুরা মিলে যাই মাজারে
সালাম দি পীর খাজারে
খালি পায়ে আইটে-
বেড়াতি যাই দরগার মেলায়
রতের মেলায় বিহেল বেলায়
দুকান বসাই বাইরনি মেলায়
তাও মরগার আটে-
আসোনি যারা মোটেও এহেনে
কলি তো আর বুজবানানে
কত যে মজা সবাইর মোনে
নিত্য দিনি গটে-
সুমায় পালি তাই বেড়াতি আইসেনে
আমাগো বাগেরাটে।
........................................................................
| রাজাপুর, মগরাহাট, বাগেরহাট | ২৭/০৩/২০১৪ |
Subscribe to:
Comments (Atom)
-
আমাগো বাগেরাট - নাজমুল ইসলাম আমাগো বাড়ি বাগেরাটে শান্তি আচে আটে-মাটে- সব জাগাতি আসা যাআয় মজা লাগবেনে গাচের ছায়ায় আসি-ঠা...
-
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ মধুর তোমার নাম ৷   অশেষ তোমার গান, ...
