সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ
মধুর তোমার নাম ৷
 
অশেষ তোমার গান,
মধুর তোমার নাম ৷
 
দৃষ্টি দিলে দেখার লাগি,
কর্ণ দিলে শোনার লাগি-
তোমার প্রেমের গান ৷
 
তোমার নামের মধু মাখা,
এ হৃদয়ে আছে রাখা ৷
প্রতি ক্ষণে, এ জীবনে-
তোমায় প্রয়োজন ৷
 
যা দেখি এই ধরাতে, সবই তোমার দান,
তুমি রহিম, তুমি করিম, তুমি মেহেরবান ৷
 
তুমি দিলে বিশাল আকাশ,
বইয়ে দিলে শীতল বাতাস ৷
আহার দিলে, পোশাক দিলে,
সবই তোমার দান ৷
 
তোমার গানে মজা খুঁজি,
তোমার নামের মজা বুঝি
তোমার নামে, তোমার গানে
মধু বহমান ৷
 
কবুল কর মনের আশা,
তোমার জন্য ভালবাসা ৷
মরণকালে, আমার গলে-
দিও তোমার গান ৷
No comments:
Post a Comment