Wednesday, June 20, 2018

বাগেরহাটের আঞ্চলিক কবিতা-১


আমাগো বাগেরাট
- নাজমুল ইসলাম

আমাগো বাড়ি বাগেরাটে
শান্তি আচে আটে-মাটে-
সব জাগাতি আসা যাআয়
মজা লাগবেনে গাচের ছায়ায়
আসি-ঠাট্টা কতা-বাত্তেরায়
আমাগো সুমায় কাটে-

ষষা হলি মাটে আইসে
খালি গায় কাদায় বইসে
ফুটবল এটটা আনলি শ্যাষে
সবাই মিলে ছোটে-

ষাইটগুম্বুজি দুতচা খাতি
ইচ্চে অরে পেত্তেকদিন জাতি
মাজে-মদ্দি যাই নাতি
চোটো দিগির গাটে-

সুমায় পালি শুক্কুরবারে
বন্দুরা মিলে যাই মাজারে
সালাম দি পীর খাজারে
খালি পায়ে আইটে-

বেড়াতি যাই দরগার মেলায়
রতের মেলায় বিহেল বেলায়
দুকান বসাই বাইরনি মেলায়
তাও মরগার আটে-

আসোনি যারা মোটেও এহেনে
কলি তো আর বুজবানানে
কত যে মজা সবাইর মোনে
নিত্য দিনি গটে-
সুমায় পালি তাই বেড়াতি আইসেনে
আমাগো বাগেরাটে।

........................................................................
| রাজাপুর, মগরাহাট, বাগেরহাট | ২৭/০৩/২০১৪ |